স্বাধীনতা দিবসে ব্যর্থ রোমান, সফল দিয়া
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

স্বাধীনতা দিবসে ব্যর্থ রোমান, সফল দিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১২:৩২:৩৪ PM

স্বাধীনতা দিবসে ব্যর্থ রোমান, সফল দিয়া

ছবি: সংগৃহীত


স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন একদিনের একটি প্রতিযোগিতা আয়োজন করে। রিকার্ভ ও কম্পাউন্ড উভয় বিভাগে শুধুমাত্র ব্যক্তিগত ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে।

দেশ সেরা আরচ্যার রোমান সানা অবসর ঘোষণা দেয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। রিকার্ভ পুরুষ এককে পদকের লড়াইয়ে থাকতে পারেননি তিনি। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও তিনি বাংলাদেশ আনসারের হয়ে জাতীয় পর্যায়ের খেলবেন৷ রিকার্ভ এককে প্রথম হয়েছেন তামিমুল ইসলাম।

রোমানের ব্যর্থতার দিনে সফল হয়েছেন দিয়া। রিকার্ভ নারী ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন৷ ফাইনালে তিনি জ্যোতি রানীকে সরাসরি ৬-০ সেটে পরাজিত করেন।

কম্পাউন্ড নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সোহেল রানা ও পুষ্পিতা জামান। ৪ ইভেন্টে মোট ১২ পদকের মধ্যে চারটি পদক জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব। দিয়া ও রোমানের আনসার ২ পদক নিয়ে দ্বিতীয় স্থানে।

এম সি



শীর্ষ সংবাদ:

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ