বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বিশ্বচ্যাম্পিয়নরা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বিশ্বচ্যাম্পিয়নরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০১:২৩:৩৪ AM

বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বিশ্বচ্যাম্পিয়নরা


অচেনা কন্ডিশনে অস্ট্রেলিয়ার মেয়েদের পরীক্ষা নিতে পারল না স্বাগতিক বাংলাদেশ। উল্টো ব্যাটিং ভরাডুবিতে টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। আজ (বুধবার) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও গল্পটা বদলালো না। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেই বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো অ্যালিসা হিলির দল।

তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডেতে বোলারদের কল্যানে স্বাগতিক মেয়েদের অল্পতেই আটকে ফেলেছিল সফরকারীরা। একশ’র কম টার্গেট তাড়ায় টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালালেন অজি ব্যাটাররা। শেষ পর্যন্ত দুটি উইকেটের পতন হলেও জয়টা এসেছে বড় ব্যবধানেই। ১৮৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। 

পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রাখে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ।

বাংলাদেশের প্রেক্ষাপটে সিরিজটির মাহাত্ম্য অনেক। যে কারণে বিসিবির তরফেও আন্তরিকতার অন্ত ছিল না। ভালো কিছুর প্রত্যাশা ছিল স্বাগতিক দলের কাছ থেকেও। টাইগ্রেসদের সাম্প্রতিক ফর্মটাও কথা বলছিল তাদের হয়ে। যদিও মাঠের ক্রিকেটে বাংলাদেশকে ‘বাস্তবতা’ দেখাল অজি মেয়েরা। 

মিরপুর শের-ই-বাংলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিগার সুলতানা জ্যোতিরা। ৫০ ওভারের ম্যাচে অজি বোলারদের তোপে মোটে ২৬ দশমিক ২ ওভার টিকেছিল টিম টাইগ্রেসের ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট হয় তারা। এ নিয়ে তিন ম্যাচ সিরিজে কোনোটিতেই দলীয় রান একশ ছাড়াতে পারেনি স্বাগতিকরা। 

মামুলি টার্গেট তাড়ায় টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়েছেন অজি ব্যাটাররা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি