মুস্তাফিজকে নিয়ে বোলিংয়ে চেন্নাই
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ PM

মুস্তাফিজকে নিয়ে বোলিংয়ে চেন্নাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৮:০৯:৪২ AM

মুস্তাফিজকে নিয়ে বোলিংয়ে চেন্নাই

ছবি: সংগৃহীত


মৌসুমে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ এম চিদাম্বরামে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে মুস্তাফিজুর রহমানের দল। দুই ম্যাচে দারুণ পারফর্মের পর তৃতীয় ম্যাচেও নিজের জায়গা পাকা রেখেছেন দ্য ফিজ।

দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচে বিশাখাপত্তমে খেলতে নামছে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই। টস অবশ্য এদিন জেতা হয়নি রুতুরাজের। টসে জিতে অবশ্য চেন্নাইকে বোলিংয়ে পাঠিয়েছেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত। আগের দুই ম্যাচেই পরাজয়ের পর এদিন ভালো কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে নামছে রিকি পন্টিংয়ের শিষ্যরা। অন্যদিকে চেন্নাইয়ের প্রত্যাশা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা।

এই ম্যাচে অবশ্য কোনো পরিবর্তন আনছে না চেন্নাই। আগের ম্যাচের দুর্দান্ত পারফর্ম করা ১১ জনকেই রাখা হয়েছে শুরুর একাদশে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান থাকছেন পেস অ্যাটাকে। তাকে সঙ্গ দেবেন মাথিশা পাথিরানা, দীপক চাহার এবং তুশার দেশপাণ্ডে। বরাবরের মতোই একাদশের বাইরে আছেন শিভাম দুবে। তাকে দেখা যেতে পারে ব্যাটিং ইনিংসের ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে।

দিল্লির একাদশে অবশ্য দুই পরিবর্তন আছে। হালকা চোটের কারণে বাদ পড়েছেন কুলদীপ যাদব এবং ঋষি ভুই। দলে এসেছেন অভিজ্ঞ ইশান্ত শর্মা এবং পৃথ্বী শ।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পান্ত, ত্রিস্তান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, রাচীন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুশার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান 

এম সি



শীর্ষ সংবাদ:

উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য