শেষের ঝড়ে অজিদের চ্যালেঞ্জিং সংগ্রহ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ PM

শেষের ঝড়ে অজিদের চ্যালেঞ্জিং সংগ্রহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০১:৩০:১০ AM

শেষের ঝড়ে অজিদের চ্যালেঞ্জিং সংগ্রহ


শুরুতে ঝড় উঠিয়েছিলেন অ্যালিসা হিলি। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের নাভিশ্বাস তুলেছিলেন অজি নারী দলের অধিনায়ক। তবে তাকে থামিয়ে বাংলাদেশকে স্বস্তি দিয়েছিলেন নাহিদা। মাঝের ওভারে অস্ট্রেলিয়াকে ঠিকই চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষের তিন ওভারেই যেন বদলে গেল চিত্র।

শেষ দিকের ঝড়ে তাহলিয়া ম্যাকগ্রা এবং গ্রেস হ্যারিস বাংলাদেশের কাছ থেকে নিয়ে গেলেন ম্যাচের নিয়ন্ত্রণ। ১৮তম ওভারে শরীফা দিয়েছিলেন ১৯ রান। এরপর নাহিদার ওভারেও এসেছিল ১৪ রান। আর শেষ ওভারে তৃষ্ণা হজম করেছেন ১৪ রান। তাতেই অজিদের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে নারীদের টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন