ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, পেছাল বাংলাদেশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, পেছাল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৭:২২:২৮ পূর্বাহ্ন

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, পেছাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত


গত বছরের এপ্রিলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। এরপর টানা একবছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তে বাহিনী। এদিকে, র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) হালনাগাদকৃত র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় সেরা দশে দুটি জায়গায় পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে তিনে উঠে এসেছে বেলজিয়াম।

অন্যদিকে, হ্যারি কেইনরা নেমে গেছে চারে। পাঁচে আছে ব্রাজিল। এ ছাড়া একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেরা দশের বাকি চার জায়গায় আছে যথাক্রমে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

এদিকে, সম্প্রতি ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা। আর তার ছাপ পড়েছে র‌্যাংকিংয়েও। ১৮৩ থেকে ১৮৪তে নেমে গেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

এর আগে গেল বছরের অক্টোবরে ১৮৩তে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় মাস ধরে রাখে সেই অবস্থান। ফিলিস্তিনের বিপক্ষে টানা দুই হারে এক ধাপ অবনমন হলো বাংলাদেশের।  

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক