আইসিসির সঙ্গে ‍চুক্তি, ২ বছর বাংলাদেশের ম্যাচ দেখাবে যারা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

আইসিসির সঙ্গে ‍চুক্তি, ২ বছর বাংলাদেশের ম্যাচ দেখাবে যারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১০:৩৯:০৯ পূর্বাহ্ন

আইসিসির সঙ্গে ‍চুক্তি, ২ বছর বাংলাদেশের ম্যাচ দেখাবে যারা

ছবি: সংগৃহীত


বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলো সম্প্রচারে টিএসএমের (টোটাল স্পোর্টস মার্কেটিং) সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের মাধ্যমে ম্যাচগুলো দেখাবে নাগরিক টিভি ও বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম। আজ (শুক্রবার) এক বিবৃতিতে আইসিসি এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানান, ‘বাংলাদেশ অঞ্চলের জন্য আইসিসির ক্রিকেট রাইটস টিএসএমের কাছে দিতে পেরে আমরা বেশ আনন্দিত। সেখানে বিশাল এবং অনেক প্যাশনেট একটি সমর্থকগোষ্ঠী রয়েছে। এই বছরের শেষদিকে বাংলাদেশে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে। এর ফলে সেখানে নারীদের খেলার মান বৃদ্ধি এবং সমর্থকদের সঙ্গে আমাদের ব্রডকাস্ট পার্টনারের আরও বেশি যোগসূত্র স্থাপন করা সম্ভব হবে।’

টিএসএম–এর সিইও মোহাম্মদ মইনুল চৌধুরী বিবৃতিতে বলেন, ‘আমরা আইসিসির ইভেন্টের ব্রডকাস্ট এবং ডিজিটাল রাইটস পেয়ে দারুণ উচ্ছ্বসিত। অন্য অনেক আন্তর্জাতিক ইভেন্টের সত্ত্ব পাওয়া সত্ত্বেও আইসিসির ইভেন্টের সম্প্রচার সত্ত্ব পাওয়াটাই সবচেয়ে বেশি মূল্যবান। বাংলাদেশে বেশ প্যাশনেট সমর্থকগোষ্ঠী রয়েছে। আমরা আমাদের ব্রডকাস্ট পার্টনার নাগরিক টিভি এবং ডিজিটাল পার্টনার বাংলালিংকের মাধ্যমে তাদের অতুলনীয় কাভারেজ এবং দারুণ অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, চলতি বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশেই। সেই ইভেন্ট আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে। এই টুর্নামেন্টের পাশাপাশি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী বছর হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও দেখাবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি।

বর্তমানে অঞ্চলভেদে আলাদা করে স্বত্ব বিক্রি করে থাকে আইসিসি। আগের মতো আর বিশ্বজুড়ে ক্রিকেট সম্প্রচারের বাস্তবতা মতো নেই। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টগুলো দেখানোর স্বত্ব পেয়েছে টিএসএম।


এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক