৪০ রানে অলআউট গাজী টায়ার্স, ৩৮ বলেই জয়ের বন্দরে মোহামেডান
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ PM

৪০ রানে অলআউট গাজী টায়ার্স, ৩৮ বলেই জয়ের বন্দরে মোহামেডান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ০১:৪৭:৫৪ AM

৪০ রানে অলআউট গাজী টায়ার্স, ৩৮ বলেই জয়ের বন্দরে মোহামেডান


ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে মাত্র ৪০ রানে অলআউট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

শনিবার (৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। ৭ বল খেলে ডাক খেয়ে ফেরেন আশিকুর রহমান শিবলি। তিনে নেমে ইফতিখার হোসাইন ইফতিও ডাক খেয়েছেন।

টপ অর্ডার ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন। ১১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দলের ৫ ব্যাটার। সুবিধা করতে পারেননি বাকিরাও। দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল একজন। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেছেন ইফতেখার সাজ্জাদ। 

শেষ পর্যন্ত ১২ ওভারে ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। বাংলাদেশের ঘরোয়া ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম।

গাজীর ইনিংসকে আজ একাই ধসিয়ে দিয়েছেন মোহামেডানের বাঁহাতি পেসার আবু হায়দার। ২০ রানে ৭ উইকেট নেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে এটি এক ইনিংসে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য