শেষ মুহূর্তের গোলে চেলসিকে রুখে দিলো শেফিল্ড
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ PM

শেষ মুহূর্তের গোলে চেলসিকে রুখে দিলো শেফিল্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ১১:৩৪:০৬ AM

শেষ মুহূর্তের গোলে চেলসিকে রুখে দিলো শেফিল্ড

ছবি: সংগৃহীত


আগের ম্যাচে শেষ মুহূর্তের জোড়া গোলে অবিশ্বাস্যভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল চেলসি। এবার মুদ্রার উল্টো পিঠ দেখলো চেলসি। শেফিল্ড শিল্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারালো দ্য ব্লাজরা। দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ঠ থাকতে হলো চেলসিকে।

এ নিয়ে টানা লিগের খেলায় ৭ ম্যাচে অপরাজিত থাকলে চেলসি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। অপরদিকে ৩১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে শেফিল্ড।

গতকাল রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে ১১ মিনিটে প্রথম লিড নেয় চেলসি। বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন থিয়াগো সিলভা। সেই গোল ৩২ মিনিটে শোধ (১-১) করে দেয় শেফিল্ড।

এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার এগিয়ে (২-১ গোলে) যায় চেলসি। এবার গোল করেন ননি মাদুকে। এই গোল ম্যাচের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে (৯০+৩) শোধ করে দেয় শেফিল্ড। গোলটি করেন ওলিভার ম্যাকবার্নি।

এম সি



শীর্ষ সংবাদ:

উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য