৫ গোল করে বাবার মতো উৎযাপন মেসির ছেলের, ভিডিও ভাইরাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

৫ গোল করে বাবার মতো উৎযাপন মেসির ছেলের, ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ১২:৫৬:১৪ অপরাহ্ন

৫ গোল করে বাবার মতো উৎযাপন মেসির ছেলের, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


কথায় আছে ‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া’। অর্থাৎ সন্তান যেমনই হোক, বাবার কিছু গুণ তার থাকবেই। লিওনেল মেসির ছেলের ক্ষেত্রে তা যেন আরও বেশি সত্য। এই ছেলে যেন অবিকল মেসি। বাবা যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের নাকাচুবানি খাইয়ে গোল করে বেড়ান, ছেলেও হয়েছে তেমনি।

সম্প্রতি মেসির ছেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে প্রতিপক্ষের জালে একে একে পাঁচবার বল জমা করেছেন মেসির ছেলে মাতেও। এর মধ্যে একটি ছিল ফ্রি-কিক। সেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে গোল করে বাবার আইকনিক সেলিব্রেশন (দর্শকদের উদ্দেশ্য করে চুমু খাওয়া) করছেন তিনি।

এবারই প্রথম নয়, এর আগেও দুর্দান্ত পারফর্ম করে বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন মেসির ছেলে। চলতি মাসের শুরুর দিকে ইস্টার আন্তর্জাতিক কাপের ফাইনালে মিয়ামির অনূর্ধ্ব-১২ দলকে শিরোপা জিতিয়ে ভাইরাল হয়েছেন মেসির বড় ছেলে থিয়াগো।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে আছেন মেসি। এরইমধ্যে গোল করেছেন মোট ৫টি। গতকাল শনিবার কানসাস সিটির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে ৭০ হাজার দর্শকের নজর কেড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক