সেমিফাইনালের বড় ম্যাচ মিস করবেন হালান্ড!
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সেমিফাইনালের বড় ম্যাচ মিস করবেন হালান্ড!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৭:৫৫:২২ পূর্বাহ্ন

সেমিফাইনালের বড় ম্যাচ মিস করবেন হালান্ড!

ছবি: সংগৃহীত


ম্যানচেস্টার সিটির ট্রেবল জেতার বড় এক কারিগর ছিলেন আর্লিং হালান্ড। গোলের বন্যা বইয়ে দিতে হালান্ডের যেন জুড়ি মেলা ভার। কিন্তু, সেই হালান্ডই এই মৌসুমে ভুগছেন গোলখরায়। বিগ ম্যাচে হালান্ডকে যেন খুঁজে পাওয়াই দায়। এরপরেও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ভরসা রাখছেন সেই হালান্ডের ওপরেই। যদিও এই নরওয়েজিয়ান স্ট্রাইকার প্রত্যাশা পূরণে হয়েছেন ব্যর্থ।

গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। সেই হারের ধাক্কা পার না করতেই আজ আবার এফএ কাপের সেমিফাইনালে নামতে হচ্ছে ম্যানসিটিকে। তবে এই ম্যাচে তারা নাও পেতে পারে আর্লিং হালান্ডকে।

এফএ কাপ সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। গতকালই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শঙ্কার কথাটা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। রিয়ালের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণেই হয়ত বাদ পড়তে যাচ্ছেন হালান্ড।

রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে নির্ধারিত ৯০ মিনিট শেষেই হলান্ডকে তুলে নিয়েছিলেন গার্দিওলা। সেদিনই চোটের কারণে উঠে যেতে হয়েছিল তাকে। ম্যাচের আগে স্কোয়াড নিয়ে আলাপে সেই কথাই জানান গার্দিওলা। হালান্ডের খেলার ব্যাপারে কোচের বক্তব্য, ‘কেভিন (ডি ব্রুইনা) ঠিক আছে। আর্লিংয়ের (হলান্ডের) ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে, একটু সমস্যা আছে। সে কেমন অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা আমরা তা পর্যবেক্ষণ করব।’

গার্দিওলা জানান ‘(রিয়ালের বিপক্ষে) ম্যাচটা খুব কঠিন ছিল। দুই দলই ১২০ মিনিট লড়ে গিয়েছে। আর্লিং মাংসপেশিতে টান অনুভব করেছে। এ কারণেই সে আমাকে বলেছিল, আমি আর খেলা চালিয়ে যেতে পারব না। যা-ই হোক, আমরা ওর পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক