ফিফার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে স্পেন!
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ PM

ফিফার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে স্পেন!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৯:৩২:৩৬ AM

ফিফার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে স্পেন!

ছবি: সংগৃহীত


স্পেনের ফুটবলে অস্থিরতা চলছে কয়েক মাস ধরেই। গত বছর চুমু–কাণ্ডের জেরে স্পেন ফুটবল ফেডারেশন (আরএফইএফ) প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। সম্প্রতি দুর্নীতির অভিযোগে আটকও হন তিনি। আরএফইএফের এসব কাণ্ডে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার।

দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) জানিয়েছে, ‘ফেডারেশনে চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায়’ সরকার কমিটি গঠন করেছে, যা নতুন নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে। ফুটবল ফেডারেশনে সরকারের এমন হস্তক্ষেপে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে স্পেন।

বিবৃতিতে বলেছে, 'আরএফইএফ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ঠিক করতে এবং সংস্থাটির পুনর্জাগরণ ঘটাতে স্পেন সরকার কমিটি গঠনের সিদ্ধান্তটি নিয়েছে। ফেডারেশনের তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্বের জন্য এই কমিশনের নেতৃত্বে থাকবেন স্বীকৃত মর্যাদাবান স্বতন্ত্র ব্যক্তিরা।'

ফিফার নিয়মে, কোনো দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবৈধ। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফিফা এবং ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের ‘পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে’।

ফিফা ও উয়েফা এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে।’


এম সি



শীর্ষ সংবাদ:

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে