ফুটবল খেলায় জয় করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ PM

ফুটবল খেলায় জয় করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ১১:০৬:২৮ AM

ফুটবল খেলায় জয় করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ছবি: নিজস্ব


ব্রাহ্মণবাড়িয়ায় আতশবাজি ফুটিয়ে ফুটবল খেলার জয় উদযাপন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াকুব (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে নরসিংসার গ্রামের দক্ষিণ-পশ্চিমপাড়া ও উত্তরপাড়ার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিণ-পশ্চিমপাড়া জয়লাভ করে। জয়লাভের পর তারা মাঠে আতশবাজি ফুটিয়ে জয় উদযাপন করেন। এসময় উত্তরপাড়ার কয়েকজন ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে থাকা দক্ষিণ-পশ্চিমপাড়ার খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা করেন। এতে কয়েকজন আহত হলে তাদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইয়াকুব নামের ওই যুবক নিহত হন। উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান