রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানরা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ PM

রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:১৬:২৮ AM

রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানরা

ছবি: সংগৃহীত


টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গত ওয়ানডে বিশ্বকাপে হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বে গেলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের নেতৃত্বে খেলবে আফগানরা।


অধিনায়ক না থাকার পাশাপাশি দলেও যায়গা পাননি হাশমতউল্লাহ। ২০২২ বিশ্বকাপের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি আফগানরা।
তবে নতুন কয়েকটি নাম যোগ করেছে তারা। যেখানে আছেন করিম জানাত, মোহাম্মদ ইসাক ও নুর আহমাদ।
নতুনদের মধ্যে জায়গা করে নিয়েছেন নানগাল খারোটি। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার।


সিরিজে সাড়া জাগানিয়া পারফরম্যান্স উপহার দেন এই বোলার। তিন ম্যাচে ৫.৯০ ইকোনোমিতে নেন পাঁচটি উইকেট। এছাড়া তরুণ ব্যাটার ইসাকও নতুন হিসেবে জায়গা করে নিয়েছেন। ২০২০ ও ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের হয়ে খেলেছেন তিনি। 
একনজরে আফগান স্কোয়াড: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ ইসাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়িব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগাল খারোটি, মুজিব উর রহমান, নুর আহমাদ, নাবিন উল হক, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

রিজার্ভ: সেদিক আতাল, হযরতউল্লাহ জাজাই ও সালিম শাফি

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে