১৪ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হলো বাংলাদেশি পেসারের
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ AM

১৪ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হলো বাংলাদেশি পেসারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৬:৩০:১৭ AM

১৪ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হলো বাংলাদেশি পেসারের

ছবি: সংগৃহীত


বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়েই ব্যাট-বল হাতে বাইশ গজে ছুটে দেশের হাজার হাজার ছেলে-মেয়ে। কয় জনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়! তবে এমন অনেকেই আছেন যারা কৈশোর পেরোনোর আগেই জাতীয় দলের ক্যাপ পেয়ে যান। এই তালিকারই একজন হাবিবা ইসলাম।

আজ সিলেটে ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন হাবিবা। লাল-সবুজের জার্সিতে প্রথমবার খেলতে নামার সময় তার বয়স ১৪ বছর ৩৪০ দিন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে রেকর্ডের তালিকায় তিনি দুইয়ে।

দেশের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রাবেয়া খানের। ২০১৯ সালে পোখারায় নেপালের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল ১৪ বছর ২৬৮ দিন। এ ম্যাচের দলে আছেন এই লেগ স্পিনার।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি জার্সির নিয়া গ্রেগের। ২০১৯ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল মাত্র ১১ বছর ৪০ দিন। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সে রেকর্ড আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ বছর ১৬৬ দিনে অভিষেক হয়েছিল পরবর্তী সময়ে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এ লেগ স্পিন অলরাউন্ডারের।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি