সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি আইনে জয় পেয়েছে ভারত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি আইনে জয় পেয়েছে ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৯:০০:৫৭ পূর্বাহ্ন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি আইনে জয় পেয়েছে ভারত

ছবি: সংগৃহীত


সিরিজের প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী দল। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা নিগার সুলতানা জ্যোতির দল ঘুরে দাঁড়াতে পারেনি আজও। চতুর্থ ম্যাচেও ব্যাটে-বলে ব্যর্থ স্বাগতিকরা। বৃষ্টি আইনে ৫৬ রানের জয় পেয়েছে ভারত।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি আইনে নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে ভারত। বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ১২৫ রানের। জবাবে খেলতে নেমে ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২১ রান করেছেন দিলারা আক্তার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে বাংলাদেশ। ৫ বলে ১ রান করে ফিরছেন মুর্শিদা খাতুন। আরেক ওপেনার দিলারা উইকেটে থিতু হলেও সময়ের দাবি মিটিয়ে ব্যাটিং করতে পারেননি। ২৫ বলে করেছেন ২১ রান। তিনে নেমে ১৭ বলে ১৩ রান করেছেন রুবিয়া হায়দার।

টপ অর্ডার ব্যাটারদের এমন ধীর গতির ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দল। বাকিরা চেষ্টা করেও দলকে ম্যাচে ফেরাতে পারেননি। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। ২ রান করা এই ওপেনার শরিফা খাতুনের বলে রিতু মনির হাতে ক্যাচ দিয়েছেন। তবে তিনে নেমে রানের চাকা সচল রাখেন হেমলতা। তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২২ রান।

আরেক ওপেনার স্মৃতি মান্দানাও দারুণ শুরু করেছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে করেছেন ২২ রান। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও দ্রুত রান তোলেছেন। কারণ ৫ ওভার ৫ বলে খেলা শেষে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ঘণ্টা খানেক ম্যাচ বন্ধ ছিল। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে।

১৪ ওভারের ম্যাচ হওয়ায় আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছেন ব্যাটাররা। তাতে সফলও হয়েছেন। বিশেশ করে হারমানপ্রীত। অধিনায়ক ২৬ বলে করেছেন ৩৯ রান। শেষদিকে রিকা ঘোষ করেছেন ১৫ বলে ২৬ রান।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক