৮৬ বিশ্বকাপে জেতা ম্যারাডোনার গোল্ডেন বল নিলামে উঠছে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ PM

৮৬ বিশ্বকাপে জেতা ম্যারাডোনার গোল্ডেন বল নিলামে উঠছে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:৪২:২০ AM

৮৬ বিশ্বকাপে জেতা ম্যারাডোনার গোল্ডেন বল নিলামে উঠছে

ছবি: সংগৃহীত


১৯৮২ বিশ্বকাপ থেকে আসরের সেরা ফুটবলারকে পুরস্কার হিসেবে গোল্ডেন বল দিয়ে আসছে ফিফা। প্রথমবার এই পুরস্কারটি জিতেছিলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসি।


পরের আসরে দুর্দান্ত ফুটবল শৈলী উপহার দিয়ে গোল্ডেন বল জেতেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। শুধু তা-ই নয়, আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নও করেছেন সাবেক এই ফুটবলার।


এবার সেই গোল্ডেন বল আগামী জুনে উঠানো হচ্ছে নিলামে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের আগুট নিলাম হাউজ।


যদিও এর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি, তবে আগুট আশা করছে কোটি টাকা ছাড়িয়ে বিক্রি হবে এই গোল্ডেন বল। এখন পর্যন্ত কোনো ফুটবলারেরই গোল্ডেন বল নিলামে ওঠেনি।


চার বছর হতে চলল ম্যারাডোনা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ১৯৮৬ বিশ্বকাপ দিয়েই সর্বকালের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন তিনি। সেই আসরে পাঁচ গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্টও করেন এই সাবেক ফুটবলার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার দুটি গোল এখনো আলোচিত। 


প্রথমটি তো হ্যান্ড অব গড হিসেবেই স্বীকৃতি পেয়েছে। যেখানে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে টপকে হাত দিয়ে গোল করেন তিনি। তবে দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা! পাঁচ ফুটবলার কাটিয়ে দর্শনীয় এক গোল করেছিলেন এই ফুটবলার। সেই ম্যাচে যে জার্সিতে খেলেছিলেন তিনি তা আগেই নিলামে বিক্রি হয়েছে।


সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও জোড়া গোল করেন ম্যারাডোনা। এরপর ফাইনালে জার্মানির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় তার আর্জেন্টিনা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার