৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ AM

৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৬:২৭:০৬ AM

৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনেকটাই নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপ প্রস্তুতির জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা চলছে টাইগার স্কোয়াডে, তাই একেবারে গুরুত্বহীনও নয় এই ম্যাচগুলো। আজ (শুক্রবার) চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ রোডেশিয়ানদের মুখোমুখি হয়েছে। টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্ত’র দল। এই ম্যাচের একাদশে টাইগাররা তিনটি পরিবর্তন এনেছে।

সিরিজের প্রথম তিন ম্যাচই হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যার সবকটিতেই জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজ ফিরেছে মিরপুরের শের-ই বাংলায়। এই ম্যাচের আগে টাইগারদের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছিল। ফলে নিশ্চিতভাবেই যে একাদশে কয়েকটি পরিবর্তন আসছে সেটি ছিল অনুমেয়। স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এই ম্যাচের একাদশে ফিরেছেন।

তিন তারকা ক্রিকেটারকে সুযোগ দিতে গিয়ে বাদ পড়েছেন লম্বা সময় ধরে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা ওপেনার লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। জয়লর্ড গাম্বি ও ক্রেইগ আরবিনের পরিবর্তে ফিরেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাবা।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। অবশ্য টস জিতলেও তারা আগে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই টসের সিদ্ধান্তে খুশি তিনি।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, ‍লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবা।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি