সবাইকে ছাড়িয়ে অধিনায়ক বাবরের রেকর্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সবাইকে ছাড়িয়ে অধিনায়ক বাবরের রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন

সবাইকে ছাড়িয়ে অধিনায়ক বাবরের রেকর্ড

ছবি: সংগৃহীত


ডাবলিনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আয়াল্যান্ড। যেখানে টস হেরে বাবর আজমের দল আগে ব্যাটিং করছে। এই ম্যাচে টস দিতে নেমেই রেকর্ড গড়লেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ ম্যাচ অধিনায়কত্ব করার এই কীর্তি গড়েছেন। এতদিন এই রেকর্ডটি দখলে ছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের দখলে।

আজ (শুক্রবার) নিজের ১১৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছেন বাবর। এর মধ্যে পাকিস্তানকে তিনি ৭৭ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন। যা আন্তর্জাতিক ফরম্যাটটিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ম্যাচ অধিনায়কত্ব করেছেন সাবেক অজি ওপেনার ফিঞ্চ।

এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৭২, ইয়ন মরগান ইংল্যান্ডকে ৭২ এবং কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার পাশাপাশি আরও একটি রেকর্ডে শীর্ষে আছেন বাবর। অধিনায়ক হিসেবে তিনি সর্বোচ্চ ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। তার পরের অবস্থান ব্রায়ান মাসাবার। উগান্ডাকে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ ম্যাচ জিতিয়েছেন, তবে জয়ের শতাংশে মাসাবাই সবচেয়ে সফল। ৫৬ ম্যাচের মধ্যে তিনি ৭৮.৫৭ শতাংশ ম্যাচ জিতেছেন। এছাড়া আফগানিস্তানের হয়ে আসগর আফগান ৪২ (৫২) এবং ইয়ন মরগান ৪২ (৭২) ম্যাচে জিতিয়েছেন ইংল্যান্ডকে।

আয়াল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক। বিরাট কোহলির সমান ৩৮টি ফিফটি করেছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ফিফটির রেকর্ড। ৪৩ বলে ৮টি চার ও এক ছক্কায় ৫৭ রান করেছেন বাবর।

২৯ বছর বয়সী বাবরের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে পাকিস্তান। আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ফরম্যাটের নবম বিশ্বকাপ শুরু হবে। যেখানে একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৯ জুন তারা বহুল কাঙ্ক্ষিত ম্যাচে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে। এর আগে বাবররা আসরের প্রথম ম্যাচ খেলবেন ৬ ‍জুন, তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তানের গ্রুপটিতে বাকি দলগুলো হচ্ছে— আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক