ট্রফিহীন রোনালদো, দেখা পাওয়া গেল নেইমারের
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ PM

ট্রফিহীন রোনালদো, দেখা পাওয়া গেল নেইমারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১০:০৪:৩৭ AM

ট্রফিহীন রোনালদো, দেখা পাওয়া গেল নেইমারের

ছবি: সংগৃহীত


সৌদি প্রো লিগে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত লিগ শিরোপার দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমেও ট্রফিহীন থাকলেন আল নাসর তারকা। আল হাজমকে ৪-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে নেইমারের দল আল হিলাল।

আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হয়নি তার। তবে মাঠে না নামলেও দলের শিরোপা জয়ে শামিল হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমার মেয়েকে নিয়ে এসেছিলেন আল হিলালের শিরোপা জয় উদ্‌যাপনে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রচার করেছে আল হিলাল। তাতে নেইমারকে বেশ হাসিখুশি অবস্থায় দেখা গেছে।

চলতি মৌসুমে আল হিলাল শিরোপা নিশ্চিত করেছে অপরাজিত থেকে। এখন পর্যন্ত ৩১ ম্যাচের একটিতেও হারেনি তারা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৭। ২৫টি জয়, ২ ড্র আর ৪ হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দল।

রোনালদোর সামনে অবশ্য একটি ট্রফি জেতার সুযোগ এখনো রয়েছে। ৩১ মে কিংস কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসর। সেই ম্যাচে জিতলে প্রতিশোধ নেওয়া হবে আল নাসরের। আর হারলে ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকার ভাগ্যে জুটবে আরও একটি হতাশার রাত।

এম সি



শীর্ষ সংবাদ:

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার