কোপার আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ AM

কোপার আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ১১:৫৮:০৯ AM

কোপার আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

ছবি: সংগৃহীত


আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হতে মাস খানেক সময় বাকি। আর এমন সময় চোটে পড়েছেন এডারসন। কোপার আগে এই গোলকিপারের এমন চোট ব্রাজিলের জন্য কিছুটা হলেও শঙ্কার।

মূলত চোখের চোটে পড়েছেন এডারসন। তবে সেই চোট কাটিয়ে কোপার আগেই ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠবেন তিনি বলে ধারণা করা হচ্ছে। 

এডেরসনের চোটে মৌসুমের শেষের গুরুত্বপূর্ণ সময়ে বড় এক ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটিও। চোখের চোটে মৌসুমে দলের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন মূল গোলরক্ষক।

প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দলের ২-০ গোলে জয়ের ম্যাচের ৬২তম মিনিটে প্রতিপক্ষের ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে মুখে ও চোখে আঘাত পান এডেরসন। লম্বা সময় ধরে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে কিছুক্ষণ পরই তাকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা। বদলি নামা স্টেফান ওর্টেগা পরে দারুণ এক সেভ করে রক্ষা করেন দলকে।

সিটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, স্ক্যানের পর এদেরসনের ডান চোখের সকেটে ছোট একটি ফাটল ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি