আয়ে শীর্ষে রোনালদো-মেসি-এমবাপের কত?
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ AM

আয়ে শীর্ষে রোনালদো-মেসি-এমবাপের কত?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:৪০:৩৩ AM

আয়ে শীর্ষে রোনালদো-মেসি-এমবাপের কত?

ছবি: সংগৃহীত


ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় আয়ের দিক থেকে শীর্ষে আছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সী এই ফুটবলার গত ১ বছরে আয় করেছেন ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। সৌদি আরবের প্রো লিগ আল নাসরে যোগ দেওয়ার যা ছিল ১৩৬ মিলিয়ন ডলার। 

রোনালদো পিছনে ফেলেছেন জন রাহমকে। এই সময়ে ২১৮ মিলিয়ন ডলার আয় করেছেন এই স্প্যানিশ পেশাদার গলফার। এই তালিকায় তিন নম্বরে অবস্থান লিওনেল মেসির। আয় কমে রোনালদোর অর্ধেক হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। 

গত ১২ মাসে ১৩৫ মিলিয়ন ডলার আয় করেছেন মেসি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৮২ কোটি টাকার মতো। 

স্বাভাবিকভাবে সেরা দশের মধ্যে কোনো ক্রিকেটারের নাম নেই। ১২৮ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে আছে বাস্কেটবল তারকা লেব্রন জেমস। 

পঞ্চম স্থানে থাকা আরেক বাস্কেটবল তারকার জিয়ানিস আনতেতোকোউনম্পো এই সময়ে আয় করেছেন ১১১ মিলিয়ন ডলার। তারকা ফুটবলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র ও করিম বেনজেমা। ১১০ মিলিয়ন আয় করে এমবাপে আছেন তালিকায় ষষ্ঠ স্থানে। ১০৮ মিলিয়ন নিয়ে নেইমার আছেন সপ্তম স্থানে। আর ১০৬ মিলিয়ন নিয়ে করিম বেনজেমা আছেন অষ্টম স্থানে। বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ১০২ মিলিয়ন নিয়ে নবম ও যুক্তরাষ্ট্রের ফুটবলার লামার জ্যাকসন ১০০.৫ মিলিয়ন ডলার আয় করে জায়গা করে নিয়েছেন দশম স্থানে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক