ডিসি ইউনাইটেডের সাথে ইন্টার মায়ামির জয়
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ AM

ডিসি ইউনাইটেডের সাথে ইন্টার মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৭:০৩:১৯ AM

ডিসি ইউনাইটেডের সাথে ইন্টার মায়ামির জয়


ইনজুরি কাটিয়ে ফিরলেন লিওনেল মেসি। এমন ম্যাচে জয়ও পেল ইন্টার মায়ামি।

তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড নন, জয়ের নায়ক বদলি নামা লিওনার্দো কাম্পানা।

মেজর লিগ সকারের ম্যাচে আজ মেসির দল ১-০ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে।  

ইনজুরির কারণে গত বুধবার ওরলান্ডোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে মাঠে নামেননি মেসি। ডিসির বিপক্ষে অবশ্য শুরুর একাদশেই ছিলেন তিনি। কিন্তু দলের সেরা তারকা ফিরলেও আক্রমণভাগের দুর্বলতা বেশ ভুগিয়েছে ইন্টার মায়ামিকে।

মেসির পাশাপাশি সুযোগ তৈরি করতে পারেননি তার প্রিয় বন্ধু ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেসও। বরং তার কারণে একাদশে জায়গা হারানো কাম্পানা বেঞ্চ থেকে নেমেই গোল করে দলের জয় নিশ্চিত করেছেন।  

ইকুয়েডরের স্ট্রাইকার কাম্পানা মাঠে নামেন স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে এবং প্রথম ছোঁয়ায় পেয়ে যান গোলের দেখা। ডিসির ব্যাকলাইন ধরে দৌড় শুরু করেছিলেন কাম্পানা। তার দিকে উঁচু করে পাস দেন সাবেক বার্সা ডিফেন্ডার সের্হিও বুসকেতস। যা ধরে দারুণ শটে লক্ষ্যভেদ করেন কাম্পানা।

ইন্টার মায়ামি জিতলেও ম্যাচে আধিপত্য ছিল ডিসি ইউনাইটেডের। বিশেষ করে মেসিকে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল তারা। পুরো ম্যাচে মাত্র দুইবার ফ্রি-কিক নেওয়া ছাড়া আক্রমণে তেমন ভূমিকা রাখতে পারেননি মেসি। দ্বিতীয়ার্ধে তার একটি শট অল্পের জন্য বারের ওপর দিয়ে যায়। ওই পর্যন্তই। কিন্তু কাম্পানার শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে তার দল।  

এ নিয়ে চলতি মৌসুমে নয় ম্যাচ জিতলো ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ইন্টার মায়ামি। গত মৌসুমে সবমিলিয়েই নয় ম্যাচ জিতেছিল তারা। আর এবার ১৫ ম্যাচেই সেই সংখ্যা ছুঁয়ে ফেললো দলটি। তাছাড়া এ মৌসুমে টানা ৯ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তাতা মার্তিনোর দল। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। দুইয়ে থাকা সিনসিনাটি ১৪ ম্যাচে তুলেছে ৩০ পয়েন্ট।

এলএইচ



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক