সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারেন হামজা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ AM

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারেন হামজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৮:২৯:২৬ AM

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারেন হামজা


ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী খেলতে চান বাংলাদেশের হয়ে। সেই খবর এখন পুরানো। বাংলাদেশের হয়ে খেলতে এরইমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্রুত হামজাকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভূক্ত করতে। যার ফল দেখা যেতে পারে শিগগিরই।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। সেপ্টেম্বরের উইন্ডো সামনে রেখে হামজাকে জাতীয় দলে অন্তর্ভূক্ত করতে কাজ শুরু করে দিয়েছে বাফুফে।

আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ জুন ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ১১ জুন কাতারে শেষ ম্যাচে প্রতিপক্ষ লেবানন। এই দুই ম্যাচে হামজাকে দলে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফিফার পরবর্তী আন্তর্জাতিক বিরতি আছে সেপ্টেম্বর মাসে। এখনও প্রতিপক্ষ ঠিক না হলেও, সে সময়ই জাতীয় দলে দেখা যেতে পারে লেস্টার সিটির তারকাকে।

শুধু হামজা চৌধুরীই নন, বাফুফের পরিকল্পনায় আছেন মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতেও। ৩৩ বছর বয়সি মোহামেডানের অধিনায়ককেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলানোর চিন্তাভাবনা অনেকদূর এগিয়েছে বলে জানা গেছে।

লাল-সবুজের হয়ে খেলতে হামজা শুরু করেছেন বাংলাদেশের পাসপোর্ট নেয়ার প্রক্রিয়া। মঙ্গলবার (১৫ মে) লন্ডনে অবস্থিত বংলাদেশ হাইকমিশনে হামজা গিয়েছিলেন তার মা’কে নিয়ে। সেখানে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন ২৬ বছর বয়সি এই ফুটবলার। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সময় সংবাদকে। কাজ অনেকদূর এগিয়েছে। প্রয়োজনীয় দু-একটি কাগজ জমা দিলেই হামজা পেয়ে যাবেন কাঙ্খিত পাসপোর্ট।

লাল-সবুজের হয়ে খেলতে হলে জাতীয়তার সঙ্গে ফিফা থেকে ফেডারেশনও পরিবর্তন করতে হবে হামজা চৌধুরীকে। সব জটিলতা কাটিয়ে দ্রুতই বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার- এমন প্রত্যাশা দেশের ফুটবল ভক্তদের।

হামজার দল লেস্টার সিটি চলতি মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে প্রিমিয়ার লিগে ফিরে আসা নিশ্চিত করেছে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সেন্টার ব্যাক কিংবা ফুলব্যাক হিসেবে খেলতেও পারদর্শী তিনি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক