এলপিএলে দল পেলেন তাসকিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ AM

এলপিএলে দল পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৪:২৩:১১ AM

এলপিএলে দল পেলেন তাসকিন


লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। আজ নিলাম থেকে এই বাংলাদেশি পেসারকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ হাজার ডলার। ভিত্তিমূল্যেই তাকে দলে ভিড়িয়েছে কলম্বো।

তাসকিন আহমেদ দল পেলেও অবিক্রিতই থেকে গিয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে নাম উঠেছিল লিটনের। তবে বাংলাদেশের এই উইকেটরক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই।

মুশফিকের বেস প্রাইজ ছিল ৫০ হাজার ডলার, তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির। এর আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। মোস্তাফিজ এর আগে কখনো এলপিএলে খেলেননি।

উল্লেখ্য, শ্রীলঙ্কান বোর্ড নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। সেখানে বাংলাদেশ থেকে আরও আছে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর নাম। ১ জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল।

এলএইচ



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক