ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ AM

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৭:১৫:২২ AM

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস

ছবি: সংগৃহীত


ফুটবল থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টনি ক্রুস। জার্মানির মাটিতে আসন্ন ইউরোর পরই ফুটবলকে বিদায় বলবেন তিনি।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্রুস লিখেছেন, ‘১৭ জুলাই, ২০১৪- রিয়াল মাদ্রিদে আমার পরিচিতির দিন। যে দিনটা আমার জীবনকে বদলে দিয়েছিল। ফুটবলার হিসেবে তো বটেই, তবে বিশেষ করে ব্যক্তি হিসেবে। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে নতুন একটা অধ্যায় শুরু হয়েছিল। ১০ বছর পরে সে অধ্যায় শেষ হয়েছে। একইসঙ্গে সক্রিয় ফুটবলার হিসেবেও আগামী ইউরোর পর আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি।’

রিয়াল মাদ্রিদের হয়ে আগামী ১ জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ফাইনালই হবে তার শেষ ম্যাচ। রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষও ক্রুসের অবসরের সিদ্ধান্ত এক বিবৃতিতে মাধ্যমে জানিয়েছে। পেশাদার সম্ভাব্য সবকিছুই জিতেছেন ক্রুস। স্পেন এবং জার্মানিতে সাতটি লিগ শিরোপা, বায়ার্নের হয়ে একটি ও রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন।

এছাড়া জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ফুটবলার। ক্লাব ফুটবলের ৭৫১ ম্যাচ খেলে ৭৩ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ১৬৫ গোলে। জার্মানির জার্সিতে খেলেছেন ১০৮ ম্যাচ।

এম সি



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক