বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:০২:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে খুব বেশি রান করতে না পারার পর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা।

মঙ্গলবার রাতে প্রিইরে স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ।

পরে ওই রান তাড়া করতে নেমে তিন বল আগেই জয় পায় যুক্তরাষ্ট্র। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

এ ম্যাচে আবারও একাদশে ফেরানো হয় লিটন দাসকে। যদিও সুবিধা করতে পারেননি তিনি। ১ চার ও সমান ছক্কায় ১৫ বলে ১৪ রান করেন জাশদ্বীপ সিংয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ৩৪ রানের উদ্বোধনী জুটি ছিল তার।  

দুই ওপেনার অবশ্য ফিরে যান স্রেফ চার বলের ব্যবধানে। ৩ চারে ১৩ বলে ২০ রান করে বাউন্ডারি লাইনের কাছাকাছি মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। দুই উইকেট পড়ে যাওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

তিনিও অবশ্য ব্যর্থ হন। ১১ বল খেলে স্রেফ ৩ রান করে স্টিভেন টেইলের বলেই স্টাম্পিং হন তিনি। শুরুতে ধরে খেলার চেষ্টা করা সাকিব আল হাসানও বড় রান করতে পারেননি। ১২ বল খেলে ৬ রান করে রান আউটের শিকার হন তিনি। ইনিংসের শুরু ভালো না হলেও শেষটা দারুণ করে বাংলাদেশ।  

এর কৃতিত্ব তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪৭ বলে ৬৭ রান করেন তারা। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। হৃদয়ের থেকে ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন তিনি।  

রান তাড়ায় নেমে ২৭ রানের উদ্বোধনী জুটির দেখা পায় যুক্করাষ্ট্র। দুই ওপেনারের মধ্যে মনাক প্যাটেল ১২ বলে ১০ ও স্টেবন টেইলর ২৯ বলে ২৮ রান করেন। তিনে খেলতে নামা আন্দ্রিয়াস গুইস ১৮ বলে ২৩ রান করেন।  

এরপর অ্যারণ জোন্স ও নিতিশ কুমারও রান করতে পারেননি। তবে দলটির হয়ে ভিত ধরেন করি অ্যান্ডারসন ও হারম্রিত সিং। তবে পরের জুটিতেই জয়ের নিশানা খুঁজে পায় যুক্তরাষ্ট্র। একপ্রান্ত আগলে থাকা কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী হারম্রিত ১৩ বলে ৩৩ রানের ঝড় তোলেন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা দুজন।  

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক