শুরু থেকে সব বিশ্বকাপে সাকিবের অংশগ্রহন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শুরু থেকে সব বিশ্বকাপে সাকিবের অংশগ্রহন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৪:২৫:৫৯ পূর্বাহ্ন

শুরু থেকে সব বিশ্বকাপে সাকিবের অংশগ্রহন


বিশ্বকাপের আগে বিসিবি বাংলাদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রকাশ করছে প্রতিদিন। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩১ মে) প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাক্ষাৎকার। তবে সাকিব একটু ভিন্নভাবে সাক্ষাৎকারটা দিয়েছেন। সমর্থকদের করা প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছেন, সুযোগ থাকলে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি।

২০০৭ সাল থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর শুরুর আসর থেকেই খেলে আসছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত মাত্র দুইজন ক্রিকেটারই আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন। তাদের একজন সাকিব আর অন্যজন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে।

সাকিব বলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

সমর্থকদের নানা প্রশ্নের মাঝে উঠে আসে সাকিবের সেকেন্ড হোম প্রসঙ্গে। এর উত্তরে সাকিব বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অসংখ্য সমর্থক রয়েছে। বাংলাদেশের খেলা দেখার অপেক্ষায় রয়েছে তারা। বাংলাদেশ দল ভালো করতে এই সমর্থকদের সমর্থন কাজে আসবে বলে মনে করেন সাকিব। আর নিজের নামের পাশে কিছু দেখতে চান না তিনি। শুধু বাংলাদেশের হয়ে অবদান রাখতে চান সাকিব। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক