নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ সোমবার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ AM

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ সোমবার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৪:০৫:৪৮ AM

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ সোমবার


চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় হবে, তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে নির্ধারণ হতে যাচ্ছে কোথায় হবে জমজমাট এই আসর।

আসরের ভেন্যু জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র ১ দিন। আগামী সোমবার নিশ্চিত হওয়া যাবে দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের এবারের আসর কোথায় বসবে।

এই আসরের আয়োজক হতে সাফের কাছে আবেদন করেছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। তিন দেশ থেকে একটি বেছে নেওয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল শনিবার জাগো নিউজকে বলেন, সোমবার কম্পিটিশন কমিটির সভা হবে ডিজিটাল প্লাটফর্মে। এ সভায় আমরা ভেন্যু ঠিক করে ফেলবো।

২০২২ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সে হিসেবে এবার আয়োজনের জন্য প্রধান দাবিদার বাংলাদেশ।

নেপালে হওয়া আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামবেন সাবিনা-মারিয়ারা।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু