বঙ্গবন্ধু কাপ কাবাডি-২০২৪ নেপালকে উড়িয়ে চতুর্থ শিরোপা বাংলাদেশের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কাপ কাবাডি-২০২৪ নেপালকে উড়িয়ে চতুর্থ শিরোপা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কাপ কাবাডি-২০২৪ নেপালকে উড়িয়ে চতুর্থ শিরোপা বাংলাদেশের

ছবি: সংগৃহীত


কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনাইলে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। টানা চতুর্থ বারের মতো শিরোপা নিজেদের করে নিলো লাল সবুজের প্রতিনিধিরা।

সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৪৫-৩১ পয়েন্ট ব্যবধানে জিতে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আগের তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের যাত্রা এবারও থামাতে পারেনি কোনো দল। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড ও নেপালের বিপক্ষে বড় জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছিল আরদুজ্জামান মুন্সীরা। এরপর সেমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে তারা জায়গা করে নেয় ফাইনালে। 

গ্রুপ পর্বের পর আবার দেখা হয় নেপালের সঙ্গে। কিন্তু এবারও স্বাগতিকদের দমাতে পারেনি তারা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সোমবার ছিল দর্শকে পরিপূর্ণ। সমর্থকদের আনন্দে ভাসিয়ে প্রথমার্ধেই শিরোপার দখলের পথে একধাপ এগিয়ে যায় আরদুজ্জামানরা। ২৪-১০ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। 

তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার আভাস দেয় নেপাল। জমিয়ে তোলে লড়াই। এ অর্ধে শেষ পর্যন্ত ২১ পয়েন্ট তুলে নেয় তারা। সমান পয়েন্ট তুলে নেয় বাংলাদেশও। কিন্তু প্রথমার্ধেই ফলই গড়ে দেয় ব্যবধান। তাতে ৪৫-৩১ ব্যবধানে জয় তুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে টানা চতুর্থ শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক