টি-টোয়েন্টি বিশ্বকাপ ডাচদের কাছে নেপালের হার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ডাচদের কাছে নেপালের হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:০৪:২৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ডাচদের কাছে নেপালের হার

ছবি: সংগৃহীত


১০ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল নেপাল। তাদের দর্শকরাও মাঠে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যায়। যদিও তাদের রোমাঞ্চ বাড়তে পারেনি খুব একটা। বাজে ব্যাটিংয়ের পর নেপালের সঙ্গী হয়েছে হার।  

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। শুরুতে ব্যাট করতে নেমে ১০৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। ওই রান তাড়া করতে নেমে ৮ বল আগে জয় পায় ডাচরা।  

এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। দলটির পক্ষে অনেকটা একই লড়াই করেন অধিনায়ক রোহিত পোডেল। তিনিও খুব মারমুখী হতে পারেননি। ৩৭ বল খেলে কোনো ছক্কা হঁাকাতে পারেননি রোহিত, ৫ চারে ৩৭ বলে তার ব্যাট থেকে আসে ৩৫ রান।  

শেষদিকে নেমে দুই ব্যাটার অল্প কিছু রান করেন। গুলশান ঝঁা ১৫ বলে ১৪ ও কারান কেসি ১২ বলে দুই ছক্কায় করেন ১৭ রান। এই তিনজনের বাইরে আর একজনই দুই অঙ্কের ঘর ছুতে পেরেছেন। তিন নম্বরে খেলতে নেমে ১২ বলে ১১ রান করেছেন আনিল শাহ। ডাচদের হয়ে তিন উইকেট করে নেন টিম প্রিঙ্গেল ও লুগান ভ্যান ভিক।  

রান তাড়ায় নামা নেদারল্যান্ডসকে শুরুতে কিছুটা চেপে ধরে নেপাল। তাদের আক্রমণাত্মক মনোভাব দেখা যায় ফিল্ডিংয়েও। তাতে কিছুটা বাড়তি উৎসাহ মেলে সম্পাল কামাই যখন ওপেনার মিচেল লেভিটকে ফেরান।  

তবে ম্যাক্স ও ডাউডের সঙ্গে ৪৩ বলে ৩০ রানের জুটিতে ওই পরিস্থিতি সামলে নেন বিক্রমজিৎ সিং। ২৮ বলে ২২ রান করে বিক্রমজিৎ সাজঘরে ফিরলেও শেষ অবধি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্স। ৪ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন তিনি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক