টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১১:১২:৩৭ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ছবি: সংগৃহীত



টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা


টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয়ে শুভসুচনা করেছে বাংলাদেশ।শ্রীলঙ্কার করা ১২৪ রানের জবাবে বাংলাদেশ ৬ বল বাকি থাকতে লক্ষ্যের ১২৫ রানে পৌঁছায়।

বাংলাদেশের পক্ষে তাওহীদ হৃদয় ঝোড়ো ব্যাটিংয়ে করেছেন ৪০ রান। হৃদয়ের ২০ বলে এই ইনিংসে ছিল ৪টি ছক্কা ও একটি চারের মার।লিটন দাস ৩৮ বলে ৩৬ রান করেন। 

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৯ রানে অপরাজিত থাকেন।শ্রীলঙ্কার নুয়ান তুশারা নেন ৪ উইকেট।এরআগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ১২৪ রান।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ২টি এবং ১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।শ্রীলঙ্কার পক্ষে ইনিংস সর্বোচ ৪৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা।টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে এবার প্রথমবার হারাল বাংলাদেশ। এর আগে দুটি ম্যাচ হেরেছিল তারা।

দুরন্ত বোলিংয়ের জন্যে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ হোসেন।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।শ্রীলঙ্কা : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহিশ তিকশানা, মাতিশা পাথিরানা ও নুয়ান তুশারা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক