ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৩:৪৫:২০ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর


রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মালিবাগ রেলগেট থেকে ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে পথেই তিনি মারা যান।

খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত আলম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি জানান, তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার বটগ্রাম গ্রামে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ব্রিজ এলাকায় থাকেন। তার বাবা নন্দিপাড়া এলাকায় পান-সুপারি বিক্রি করতেন। সকালে মালিবাগ যান পান সুপারি কিনতে। দুপুরে তারা জানতে পারেন, তার বাবা মালিবাগে ট্রেনে কাটা পরেছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল