এতিম শিক্ষার্থীদের ব্যতিক্রমী ঈদ আয়োজন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

এতিম শিক্ষার্থীদের ব্যতিক্রমী ঈদ আয়োজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন

এতিম শিক্ষার্থীদের ব্যতিক্রমী ঈদ আয়োজন

ছবি: সংগৃহীত


এতিম শিক্ষার্থীদের ব্যতিক্রমী ঈদ আয়োজন


ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু কারও কারও ক্ষেত্রে ব্যতিক্রম। যদিও সমাজে প্রতিটি মানুষের আনন্দ পাওয়ার অধিকার রয়েছে। কিন্ত বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের ভেতরে থাকা বিষাদগ্রস্ত মানুষগুলোর খোঁজ কেউ রাখে না।

সেখানে কেউ মুখ লুকিয়ে পরিবারের মায়ায় ঝরাচ্ছেন অশ্রু আবার কেউ মানসিক ভারসাম্য হারিয়ে বিষাদের দ ওয়াল আঁকড়ে করছেন জীবনপার। বৃদ্ধ বয়সে ঈদের দিনেও একা সময় কেটে যাচ্ছে এই মানুষগুলোর।

ঈদের বিশেষ দিনে পরিবারহীন সময়ে ঈদের মতো আনন্দ দিতে এতিম শিক্ষার্থীরা ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি সারা মানবিক বৃদ্ধাশ্রমে তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়।

এবার ঈদুল আজহা উপলক্ষে বৃদ্ধাশ্রমে ছুটে যান কয়েকজন।

বাবা-মায়ের অপূরণীয় অভাব ক্ষণিকের জন্য ভুলে থাকতে পরিবারহীন মা বাবার সঙ্গে প্রাণবন্ত সময় কাটিয়েছেন শিক্ষার্থীরা। এ যেন ভালোবাসার এক অন্যরকম মিলনমেলা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের পক্ষ থেকে ঈদ উপহারও বিতরণ করা হয়।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীর ছোটন, ছাত্রলীগ কর্মী তন্ময় উকিল, ইরফান রহমান সামি, সালমান হাসান আকাশ, রেদোয়ান আহমেদ ইমনসহ আরও অনেকে অংশ নেন এ আয়োজনে।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীর ছোটন বলেন, গত বছর ঈদে আমার বাবা জীবিত ছিলেন। এবার তিনি বেঁচে নেই। তাই ঈদের দিনে আমরা ছাত্রলীগ এতিম শিশুরা মিলে বৃদ্ধাশ্রমে ঈদের আয়োজন করি। তাদের জন্য ঈদ উপহার কিনে নিয়ে যাই। সেখানে আমরা এক সঙ্গে ঈদ উদযাপন করি। এই আয়োজন করে সত্যিই আমাদের খুব ভালো লেগেছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল