মৌলভীবাজার বন্যার পানিতে ডুবে দুই জনের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

মৌলভীবাজার বন্যার পানিতে ডুবে দুই জনের মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০৪:০৬:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার বন্যার পানিতে ডুবে দুই জনের মৃত্যু

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০জুন) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

 মৃত হ্নদয় আহমদ সদর উপজেলার পশ্চিম শ্যামের কোনা গ্রামের জমির আলীর ছেলে ও সাদি মিয়া একই গ্রামের ফসল মিয়ার ছেলে সে শ্যামের কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

 তাৎক্ষনিক খবর পেয়ে সদর হাসপাতালে  আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক ও চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতার উদ্দিন। এসময়   মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে দুজনকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষণা দেয়া হয়।

 চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন জানান, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। সকালে এক কিশোর ও এক শিশু সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দুজনকে পানি থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।



জৈন্তা বার্তা/সেফুল/টিটু



শীর্ষ সংবাদ: