সিলেটে সড়ক দুর্ঘটনা, পটুয়াখালী থেকে ট্রাকচালক গ্রেপ্তার
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৬ PM

সিলেটে সড়ক দুর্ঘটনা, পটুয়াখালী থেকে ট্রাকচালক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৩:৫৭:২৮ AM

সিলেটে সড়ক দুর্ঘটনা, পটুয়াখালী থেকে ট্রাকচালক গ্রেপ্তার

সিলেটে সড়ক দুর্ঘটনা


সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের প্রাণহানির ঘটনায় করা মামলায় ট্রাকচালককে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় এ অভিযান চালায় র‍্যাব।

ট্রাকচালকের নাম শফিকুল ইসলাম। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) আফসান-আল-আলম বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। তবে দুর্ঘটনায় শফিকুল নিজেও কিছুটা আহত হয়েছেন।

গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।

এ ঘটনায় নিহত এক শ্রমিকের স্বজন ইজাজুল ইসলাম বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। ওই মামলায় ট্রাক ও পিকআপচালককে আসামি করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯
রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরুজ্জীবনে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী
নোংরা পরিবেশ ও পানি সংকটে জনদুর্ভোগ
ছাতকের জাউয়াবাজারে ফের সংঘর্ষ, শতাধিক আহত
দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি