ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিলো বাংলাদেশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৮:৪৪:৪৭ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত


সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচ খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে এই ম্যাচে টসভাগ্য হয়েছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।

কেন ফিল্ডিং নিয়েছেন, তার কারণ হিসেবে শান্ত বলেন, ‘তাদেরকে কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই এবং সেটি তাড়া করে আমরা ম্যাচটি জিততে চাই। আমরা কন্ডিশন সম্পর্কে জানি। বাতাসের একটি বিষয় আমাদের মাথায় আছে। আশা করি, আমরা ভালো করতে পারবো। উইকেট ভালো। ১৫০-১৬০ ভালো স্কোর বলে মনে করি।’

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক