বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৯:৫৫:১২ পূর্বাহ্ন

বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০

ছবি: সংগৃহীত


বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার দুপুরে উপজেলার হলদিয়া হাট সংলগ্ন একটি লোহার সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝঁুকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। এতে বেশ কয়কেজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজন নারী। আরো কয়েকজন নিখেঁাজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা। 

আমতলী থানার ওসি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন। ডুবে যাওয়া মাইক্রোবাসের মধ্যে আরো মরদেহ থাকতে পারে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল