সেপটিক ট্যাংকে মিলল শিশুর ম র দে হ, আ ট ক ৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সেপটিক ট্যাংকে মিলল শিশুর ম র দে হ, আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ১১:৩২:৪০ পূর্বাহ্ন

সেপটিক ট্যাংকে মিলল শিশুর ম র দে হ, আ ট ক ৩

ছবি: সংগৃহীত


নরসিংদী জেলার পলাশে নিখোঁজ হওয়ার চার দিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব।

নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

সে শুক্রবার (২১ জুন) থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় ওই দিন রাতেই পলাশ থানায় জিডি করা হয়েছে বলে জানায় পুলিশ।

আটকরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৯), তার স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখ। তারা সবাই মেহেদী হাসানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও ডাংগা ইউনিয়ন পরিষদের মেম্বার বেলায়েত হোসেন জানান, জয়নগর গ্রামের শিলবাড়ির মোড়ের মেহেদী হাসানের মেয়ে মাইশা শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে এ ঘটনায় রাতেই পলাশ থানায় জিডি করেন মাইশার বাবা।

ঘটনার চার দিন পর আজ ভোরে মেহেদী হাসানের ভাড়াটিয়া জালাল শেখ, স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখকে আটক করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে মাইশার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে মাইশাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় আজ (মঙ্গলবার) ভোরে ডাংগা থেকে তিনজনকে আটক করেছে র‍্যাব। তাদের পলাশ থানায় হস্তান্তর করবে র‍্যাব। শিশুটিকে কী কারণে হত্যা করা হয়েছে তা আটকদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন