নদীতে তেলবাহী ট্রলারে আ গু ন , নি হ ত ১
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

নদীতে তেলবাহী ট্রলারে আ গু ন , নি হ ত ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৪:৫৭:৪১ পূর্বাহ্ন

নদীতে তেলবাহী ট্রলারে আ গু ন , নি হ ত ১

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন।

বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুরে ওই ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

ঘটনার বর্ণনা দিয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, পেট্রোল ও ডিজেল ড্রামগুলোতে ভর্তি করা হচ্ছিল। ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ট্রলার থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন