দ. কোরিয়ান গান ছবি দেখায় প্রকাশ্যে যুবকের মৃ ত্যু দ ণ্ড কার্যকর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দ. কোরিয়ান গান ছবি দেখায় প্রকাশ্যে যুবকের মৃ ত্যু দ ণ্ড কার্যকর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন

দ. কোরিয়ান গান ছবি দেখায় প্রকাশ্যে যুবকের মৃ ত্যু দ ণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত


দক্ষিণ কোরিয়ার ছবি ও কে-পপ গান শোনায় উত্তর কোরিয়ায় ২০২২ সালে প্রকাশ্যে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গতকাল বৃহস্পতিবার ‘উত্তর কোরিয়া মানবাধিকার প্রতিবেদন ২০২৪’ প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

২২ বছর বয়সী ওই যুবক দক্ষিণ কোরিয়ার ৭০টি গান ও তিনটি ছবি দেখার পাশাপাশি সেগুলো অন্যদেরও দিয়েছিলেন। দক্ষিণের সংস্কৃতি দেখা এবং সেগুলো অন্যদের সরবরাহ করার বিষয়টি একটি গুরুতর অপরাধ হিসেবে দেখে উত্তর কোরিয়া। ওই যুবকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি জানিয়েছেন উত্তর কোরিয়ার একাধিক নাগরিক। যারা তাদের নিজ দেশ থেকে পালিয়ে দক্ষিণে চলে এসেছেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা সংস্কৃতি যেন কোনভাবেই ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২০২০ সালে কঠিন আইন করে উত্তর কোরিয়া। যারা এই আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। তবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করে থাকে উত্তর কোরিয়া। তারা দাবি করে, তাদের নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ ধরনের প্রচারণা চালানো হয়।

পশ্চিমা সংস্কৃতির কাছে যেন সাধারণ মানুষ ঘেঁষতে না পারেন সেই প্রচেষ্টা উত্তর কোরিয়ায় চলছে কিম জং-টু এর আমল থেকে। তার ছেলে কিম জং উন ক্ষমতায় আসার পর এই প্রচেষ্টা আরও কঠোর করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ‘রেডিও ফ্রি এশিয়া’ ২০২২ সালে জানিয়েছিল ‘পুঁজিবাদ’ ফ্যাশন ও চুলে কাটিং দেওয়ার ওপরও কর্তৃত্ব স্থাপনের চেস্টা চালিয়ে থাকে উত্তর কোরিয়া।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন