ফাইনালে চমক দেখাবেন কোহলি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ PM

ফাইনালে চমক দেখাবেন কোহলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৬:৫৭:০৫ AM

ফাইনালে চমক দেখাবেন কোহলি

ছবি: সংগৃহীত


গত ওয়ানডে বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন বিরাট কোহলি। আইপিএলেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাত চেনাতে পারেননি এই কিংবদন্তি ব্যাটার। দল ফাইনালে উঠলেও ৭ ম্যাচে মাত্র ৭৫ রান করেছেন কোহলি।

আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের জন্য বড় করবে বলে কোহলির ওপর বিশ্বাস রাখছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়।

কোহলিকে নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, দেখুন, সে একজন উঁচু মানের ক্রিকেটার। যে কোনো সময় এই অবস্থার (ছন্দহীনতা) মধ্যে যেতে পারে যে কেউ। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি।

‘১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনও ক্রিকেটারের পরিচয় হতে পারে না। তাকে দেখে ভালো মনে হচ্ছে। (তার ব্যাটিংয়ে) তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে।’

‘এই বিশ্বকাপ সম্পূর্ণ ভারতের জন্য সাজানো হয়েছে’

অন্যদিকে হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, বিরাটকে আপনারা সবাই জানেন। একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সবসময় সফল হওয়া যায় না। যেমন ইংল্যান্ডের বিপক্ষে সে একটি ছক্কা মারার পর ভাবলাম ম্যাচের গতিপ্রকৃতি হয়তো ঠিক করে দেবে। কিন্তু তার দুর্ভাগ্য (আউট হওয়ার ডেলিভারি) বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে।

তিনি আরও বলেন, এমন কিছু বলতে চাই না, যাতে হিতে বিপরীত হয়; তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়, আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন