ভাবনার দেয়ালজুড়ে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শাহরিয়ার ফারজানা

ভাবনার দেয়ালজুড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:০৯:৩০ পূর্বাহ্ন

ভাবনার দেয়ালজুড়ে

শাহরিয়ার ফারজানা


আমার মৃত্যুর পর

কবরের পাশ দিয়ে হেঁটে গেলে 

একটি দীর্ঘশ্বাস বুকে ফুটে উঠবে তোমার!

বুকের বাঁ-পাশে চিনচিন ব্যথায় আটকে থাকা দীর্ঘশ্বাস থেকে বাঁচার জন্য

সেদিন হয়তো একটি কবিতা তুমিও লিখবে! 

কবিতা শেষ হলে ভেতরের দাগগুলো মুছে যাবে  সুনিপুণভাবে।

অন্ধকার কবরের দিকে তাকিয়ে পরস্পরের কাছে

পৌঁছতে না পারার কোনো বেদনা কি

 সেদিন থাকবে তোমার মনে ?

আমিতো হৃদয় খুঁড়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসি নি, 

ভালোবাসার জন্যই ভালোবেসেছি।

পেতেই হবে, রয়েই যেতে হবে, তার জন্য তো নয়!

কারও বুক ভেঙে দেওয়ার অহংকার নেই আমার

জিজ্ঞাসার চোখে বারবার তাকিয়েছি অনাগত দিনের দিকে ...

দুজনের ঘরের আড়ে অভিমানের দড়িতে ঝুলে থাকল উত্তরহীন শত প্রশ্ন

ভালোবাসার নামে জ্বালানো হারিকেন

কয়েকবার বাতাসের দোল খেয়ে নিভে গেল !

তবুও শক্ত পেরেকের মতো এখনও তীব্র কিছু বিঁধে আছে বুকে

ক্ষয়ে যাওয়া রাত্রির প্রতিক্ষণে অনিদ্রার অসুখে অসুখে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক