যাত্রীবাহী বাস উ ল্টে নি হ ত ১ আ হ ত ১৫ জন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

যাত্রীবাহী বাস উ ল্টে নি হ ত ১ আ হ ত ১৫ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৪:০৩:৪২ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাস উ ল্টে নি হ ত ১ আ হ ত ১৫ জন

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এরইমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছিল।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ।

তিনি জানান, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। খবর পেয়ে আমরা ছুটে আসছি। উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার সময় চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। এখনো বাসের উদ্ধার কাজ চলছে। বাসের নিচে হয়তো আরেও যাত্রী আটকে থাকতে পারেন।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩