কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল সময়সূচি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল সময়সূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১১:১০:৩৫ পূর্বাহ্ন

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল সময়সূচি

ছবি: সংগৃহীত


আজ বুধবার (০৩ জুলাই, ২০২৪) সকালে ব্রাজিল-কলম্বিয়া ও কোস্টারিকা-প্যারাগুয়ের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কোপা আমেরিকার এবারের আসরের গ্রুপপর্বের খেলা। চারটি গ্রুপ থেকে আটটি দল জায়গা করে নিয়েছে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো- আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, ইকুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।

শুক্রবার সকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল তথা সেমিফাইনালে যাওয়ার লড়াই। তার আগে চলুন দেখে নিই কোপা আমেরিকার ৪৮তম আসরের শেষ আটের সময়সূচি—

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

তারিখ মুখোমুখি সময় (বাংলাদেশ)

৫ জুলাই আর্জেন্টিনা-ইকুয়েডর সকাল ৭টা

৬ জুলাই ভেনেজুয়েলা-কানাডা সকাল ৭টা

৭ জুলাই কলম্বিয়া-পানামা ভোর ৪টা

৭ জুলাই উরুগুয়ে-ব্রাজিল সকাল ৭টা

কোয়ার্টার ফাইনাল শেষে আগামী ১০ জুলাই সকাল থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ১১ জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর ১৪ জুলাই সকালে হবে ফাইনালে। এরপর পর্দা নামবে কোপা আমেরিকার এবারের আসরের।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক