ব্রাজিল ভিনিকে পাচ্ছে না কোয়ার্টার ফাইনালে- কোচ দরিভাল
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২০ AM

ব্রাজিল ভিনিকে পাচ্ছে না কোয়ার্টার ফাইনালে- কোচ দরিভাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ১০:৫৪:২১ AM

ব্রাজিল ভিনিকে পাচ্ছে না কোয়ার্টার ফাইনালে- কোচ দরিভাল

ছবি: সংগৃহীত


চলমান কোপা আমেরিকায় নেইমারের অভাব পূরণের দায়িত্বটা ছিল ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দেও ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে শেষ আটে ভিনিকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তারকাকে হারানোয় হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

বুধবার (৩ জুলাই) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করা ভিনি এই ম্যাচেও তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই নেমেছিলেন। কিন্তু মাত্র সপ্তম মিনিটেই কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি। আগের ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন ভিনি।

ফলে টানা দুই হলুদ কার্ড দেখার শাস্তিস্বরূপ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি বেঞ্চে বসে দেখতে হবে তাকে। ভিনিকে ছাড়া যে শেষ আটের লড়াই কঠিন হবে, তা মানছেন ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিক।

১৭ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ভিনির মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তাকে ছাড়া খেলা কঠিন হবে। আগামী ৭ জুলাই লাস ভেগাসে উরুগুয়ের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে ব্রাজিল।

তবে ভিনির হলুদ কার্ড পাওয়া মানতে পারছেন না ব্রাজিল কোচ। তার মতে কার্ড দেখানোটা ছিল অদ্ভুত ঘটনা। তিনি বলেন, ম্যাচের প্রথম চ্যালেঞ্জেই হলুদ কার্ড দেখানোটা অদ্ভুত ঘটনা। তারকা খেলোয়াড় ছাড়া খেলতে বলে অনেকে। এবার সেই মুহূর্ত চলে এসেছে।

‘কারণ, গুরুত্বপূর্ণ সময়ে সেরা খেলোয়াড়দের পাচ্ছি না। এর আগে নেইমারকে হারিয়েছি। তবে অন্যদের সামনে আসার সময় এটাই।’

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী