দুই বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল হিলালে নেইমার!
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২১ AM

দুই বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল হিলালে নেইমার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৩ ০৮:২১:৩৩ AM

দুই বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল হিলালে নেইমার!

ছবি: সংগৃহীত


 ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র পিএসজি ছাড়ছেন , এটা নিশ্চিতই ছিল। তবে এতদিন অনিশ্চিত ছিল তার পরবর্তী গন্তব্য। এবার সেটাও নিশ্চিত হয়ে গেছে। ফ্যাবজিও রোমানিও দাবি করেছেন, এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শীঘ্রই পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে।

ইতোমধ্যেই সব ধরনের ডকুমেন্টসে দুই পক্ষই সাক্ষর করেছে। আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তির মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। সৌদির বিমান ধরার আগে আজই মেডিকেল টেস্ট করবেন এই ব্রাজিলিয়ান তারকা।

বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। আল হিলালেও দশ নম্বর জার্সি পাবেন নেইমার।

এ সপ্তাহের শেষের দিকেই ক্লাবের পক্ষ থেকে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। চুক্তি অনুযায়ী নেইমারের ফি ক্লস হিসেবে ১০০ মিলিয়ন ইউরো পাবে পিএসজি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী