‘মহসিন আমাকে বিয়ে না করলে আ ত্ম হ ত্যা করব’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

‘মহসিন আমাকে বিয়ে না করলে আ ত্ম হ ত্যা করব’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ১০:৪৬:১৭ পূর্বাহ্ন

‘মহসিন আমাকে বিয়ে না করলে আ ত্ম হ ত্যা করব’

ছবি: সংগৃহীত


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। তবে প্রেমিক ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়েছেন। এদিকে ওই তরুণী বলছেন বিয়ে না করলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যা করবেন।

গত বুধবার (৩ জুলাই) বিকেল থেকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনো এলাকার মৃত রোকনুজ্জামান খোকার ছেলে মহসিনের বাড়িতে অনশন করছেন ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে মহসিনের প্রেমের সম্পর্ক চলছিল। গত বুধবার বিকেলে চাপারকোনো এলাকার মহসিনের বাড়িতে অবস্থান নেন ওই তরণী। এ পরেই মুহসিন ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে যান। ওই তরুণী বর্তমান ঘরের দরজার সামনে অনশনে বসেছেন।

অনশনরত ওই তরুণী বলেন, মহসিনের সঙ্গে আমার এক বছরের প্রেমের সম্পর্ক। যখন আমার বিয়ে হয়, তখন আমি মহসিনকে সেই বিয়ের কথা বলেছিলাম। কিন্তু মহসিন আমাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। তাই আমি পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকেই মহসিন প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বলতে থাকে ভালো লাগছে না। আমাকে ছাড়া সে বাঁচবে না। সে আমাকে বিয়ে করবে। তার এসব মিথ্যে প্রলোভনে আমি বিয়ের ১৭ দিন পর শ্বশুরবাড়ি থেকে মহসিনের সঙ্গে পালিয়ে যাই।

পরে সে আমাকে উপজেলার ফয়েজের মোড় এলাকায় তার বন্ধু রবিনের মাধ্যমে জাহানারা বেগম নামে এক নারীর বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া করে রাখে। সেখানে সে দীর্ঘ দুই মাস আমার সঙ্গে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করে। কিন্তু সে বিয়ে করেনি। বিয়ের কথা বললে সে বিভিন্ন টালবাহানা করে পাশ কাটিয়ে যায়। তাই আমি বাধ্য হয়ে মহসিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছি। মহসিন আমাকে বিয়ে না করলে, এই বাড়িতেই আত্মহত্যা করব।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের পক্ষ থানায় এসেছে। তারা একটি লিখিত অভিযোগ দায়ের করবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩