সিমেন্ট কোম্পানির ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সিমেন্ট কোম্পানির ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৯:৩৬:২৭ পূর্বাহ্ন

সিমেন্ট কোম্পানির ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

ফাইল ছবি


মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বনিক্যপাড়া এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।  শনিবার (৬ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- লিপি বেগম (৩৫) ও তার ৬ মাসের মেয়ে আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ মাসের মেয়ে আলিছাকে নিয়ে অটোরকিশায় করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি অটোরকিশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩