ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার তিন রেফারি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার তিন রেফারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ১২:০৬:৪৫ অপরাহ্ন

ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার তিন রেফারি

ফাইল ছবি


ব্রাজিল ও আর্জেন্টিনার মহাদ্বৈরথ যেন থামার নয়। ফুটবল মাঠে দুই দলের লড়াইয়ের ঝাঁজ ছড়িয়ে গেছে সর্বত্র। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচেও থাকছে আর্জেন্টিনা! এই ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকছেন তিনজন আর্জেন্টাইন রেফারি।

ব্রাজিল-উরুগুয়ে হাইভোল্টেজ ম্যাচের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাতে দেখা যায়, ম্যাচের মূল রেফারিসহ তিনজনই আর্জেন্টাইন। 

আহামীকাল রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে।  এই ম্যাচের জয়ী দল সেমি-ফাইনালে খেলবে কলম্বিয়া ও পানামার মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

চার কোয়ার্টার ফাইনালের শেষটিতে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে মূল রেফারি হিসেবে থাকছেন আর্জেন্টিনার দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন আর্জেন্টিনার হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। চতুর্থ ও পঞ্চম রেফারি এল সালভাদরের ইভান বারটন ও নিকারাগুয়ার হেনরি পুপিরো।

ব্রাজিলের ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়ে এতো আলোচনার অবশ্য কারণ আছে। এর আগে গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানোর ভুলে একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছিল ব্রাজিল। মাউরো ভিএআরের দায়িত্বে ছিলেন।  পরে ভুল স্বীকার করে নেয় কনমেবল। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক