মহাসড়ক অ ব রো ধ করে ফুটবল খেলেন ববি শিক্ষার্থীরা!
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

মহাসড়ক অ ব রো ধ করে ফুটবল খেলেন ববি শিক্ষার্থীরা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৬:৪১:৫৬ পূর্বাহ্ন

মহাসড়ক অ ব রো ধ করে ফুটবল খেলেন ববি শিক্ষার্থীরা!

ছবি: সংগৃহীত


সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে পঞ্চম দিনে মতো আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) আন্দোলন চলাকালে রাস্তা অবরোধ করে ফুটবল খেলতে দেখা যায় তাদের। বেলা ১২টার বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করেন তারা। 

এর আগে, বেলা ১১টায় ববির গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন ও আলোচনার মাধ্যমে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনের একপর্যায়ে বৃষ্টি শুরু হলে রাস্তার দুইপাশ অবরোধ করে মাঝে ফুটবল খেলতে শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা দাবি আদায় করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন। অন্যদিকে, গতকাল শনিবার (৬ জুলাই) ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাকিল আহমেদ জানান, বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা সবসময় রাজপথে আছি এবং আমাদের দাবি আদায় না হ‌ওয়া পর্যন্ত আমরা থাকবো। এ কোটা ব্যবস্থার কারণে প্রত্যেক বছর দেশ ছাড়ছে হাজারো মেধাবী। তাই আমরা দ্রুত এ কোটা পদ্ধতির সংস্কার চাই। 

আইন বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম বলেন, আমাদের এ আন্দোলন চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের জন্য। আমরা চাই মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি। সব সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

কর্মসূচি চলাকালে অন্যদের মাঝে বক্তব্য দেন, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মো. মিরাজ হোসেন, মুজাহিদুল ইসলাম নাহিদ, নাইমুর রহমান, কাইউম, ইংরেজি বিভাগের তামিম, শারমিলা জামান সেজুতি, সমাজবিজ্ঞান বিভাগের অপর্ণা আক্তার ও জাহিদুল ইসলাম, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু নসর মোহাম্মদ তোহা, সাকিল আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩